প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা : অভিনেত্রীর
নির্যাতনের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতীয় অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের বিরুদ্ধে অর্থনৈতিক নির্যাতনের অভিযোগ এনে তিনি মুম্বাইয়ের আন্ধেরি আদালতে মামলা দায়ের করেছেন। এই মামলায় অভিনেত্রী প্রায় ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনার পর এবার নিজেই মুখ খুললেন সেলিনা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তিনি তার মনের কথা প্রকাশ করেছেন। অভিনেত্রী লিখেছেন, এই মুহূর্তে আমার জীবনে সবচেয়ে অস্থির ঝড় বইছে। আমি কখনও ভাবিনি যে এই লড়াইটা আমাকে একা লড়তে হবে। আমার বাবা-মা নেই, কোনো সাহায্য নেই। কখনও কল্পনা করিনি যে এমন একটা দিন আসবে, যখন আমার মাথার উপর থেকে ছাদ চলে যাবে।
আমার বাবা-মা, ভাই, আমার সন্তানেরা এবং যে মানুষটি আমার পাশে থাকার, ভালোবাসার, যত্ন নেওয়ার এবং আমার সঙ্গে সুখ -দুঃখ ভাগাভাগি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে ছাড়ায় আজ আমার জীবনে চলছে।
জীবনের এই কঠিন পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরে সেলিনা বলেন, জীবন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাস ভেঙে চলে গেছে, আর যেসব প্রতিশ্রুতিতে ভরসা করেছিলাম, তা হাওয়ায় ভেসে গেছে। কিন্তু এই ঝড় আমাকে উড়িয়ে দিতে পারেনি।
তিনি আরও বলেন, আমাকে শেখানো হয়েছে, যখন গোটা পৃথিবী আমাকে নিচে ফেলতে চাইবে, তখন উঠে দাঁড়াতে হবে। আমার হৃদয় ভাঙলেও এই লড়াই চালিয়ে যেতে হবে। আমার প্রতি অবিচার করা হলে , আমি তাকে করুণা করবো না। অসম্ভব মনে হলেও আমাকে বেঁচে থাকতেই হবে।
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, আমার সবচেয়ে অন্ধকার সময়ে, আমার মর্যাদা এবং অধিকারের জন্য লড়াইয়ের সময় যারা আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
Copyright © 2026 All rights reserved.